১৯৮৭ সালে ১৩ আগস্ট কলকাতায় জন্ম হয় এই জনপ্রিয় নায়িকার। মাত্র ৬ বছর বয়েস থেকে তিনি অভিনয়ের সঙ্গে যুক্ত। ছোটবেলা থেকে নাচের প্রতি ছিলেন বিশেষ দুর্বল। শিশুশিল্পী হিসেবে টলিউডে যাত্রা শুরু করেন তিনি। কখনোই ভাবেননি টলিউডের বাংলা ইন্ডাস্ট্রিতে তিনি এমনভাবে জাঁকিয়ে বসবেন।
মাত্র ১১ বছর বয়েসে ১৯৯৭ সালে স্বপন সাহার পরিচালনায় প্রথম বড় পর্দায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন শ্রাবন্তী ' মায়ার বাধন' নামে সিনেমায়। মজার ব্যাপার হল ওই একই সিনেমা সোহম ও শিল্পী হিসেবে প্রথম মুখ দেখিয়েছিলেন। মাত্র ১৭ বছর বয়েসে ২০০৩ সালে বাংলা সিনেমার জনপ্রিয় পরিচালক রাজীব কুমার বিশ্বাসকে বিয়ে করেন শ্রাবন্তী। তারপর ২০০৩ এ রবি কিনাগির 'চাম্পিয়ন' সিনেমায় জিং এর সাথে প্রথম নায়িকা হিসাবে টলিউডে আত্মপ্রকাশ করে নিজেকে। তারপর ৫ বছর তার ব্যক্তিগত সমস্যার কারণে সিনেমা থেকে অবসর নেন।
আর পাঁচ বছর পর ২০০৮ সালে কাম ব্যাক করেন রবি কিনাগির ছবি 'ভালোবাসা ভালোবাসা' দিয়ে। তারপর ২০০৯ এ মুক্তি পায় তারই স্বামির তৈরি সিনেমা 'দুজনে' তে । যেখানে শ্রাবন্তীর বিপরীতে দেবকে দেখা যায়। দুজনে সিনেমার সাফল্যের পর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ওয়ান্টেড, অমানুষ, জোস, হুল্লোড়, দৃশ্যান্তর, জিও পাগলা, বীরপুরুষ, শিকারি, শুধু তোমারই জন্য, বুনহাস, গয়নার বাক্সের মত ৪১ টি সিনেমা উপহার দিয়েছেন বাংলা টলিউড সিনেমাকে।
২০০৩ এ চ্যাম্পিয়ন সিনেমার মধ্য দিয়ে রাজীব কুমার বিশ্বাসের সাথে যোগাযোগ হয় এবং প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে বিয়ে হয় তাদের এবং খুব তাড়াতাড়ি শ্রাবন্তি সন্তান সম্ভবা হওয়ায় ২০০৩-২০০৮ পর্যন্ত অবসর নিতে হয় সিনেমা থেকে। বর্তমানে শ্রাবন্তী পুত্র সন্তান যার নাম ছিল সেটি রাজীব কুমার বিশ্বাসের। যখন শ্রাবন্তী ২০০৮ এ ভালোবাসা ভালোবাসা দিয়ে কাম ব্যাক করেন। তারপর থেকেই তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ১১ বছরের দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি টেনে ২০১৬ সালে বিবাহ বিচ্ছেদ হয় রাজীব এবং শ্রাবন্তীর সঙ্গে।
তারপর শ্রাবন্তী প্রেমে পড়েন একজন মডেল এবং ফটোগ্রাফারের। যার নাম কৃষ্ণা ভিরাজ। ২০১৬ তে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন কিন্তু শেষমেষ সম্পর্ক টেকাতে পারেনি তারা। ২০১৭ তে সম্পর্কের টানাপোড়েন করে তাদের বিবাহ বিচ্ছেদ হয়।
বিবাহ বিচ্ছেদের পর তার পরিচয় হয় একজন কেবিন ক্রু সুপারভাইজার তথা একজন জিম ট্রেনের সাথে। যার নাম 'রোশন সানহা' শ্রাবন্তী তৃতীয় বিয়েতে আবদ্ধ হন ২০১৯ এ ২০ এপ্রিল। কিন্তু সব বাধা কাটিয়ে শ্রাবন্তীর হয়তো সংসারে মন নেই দাবী রশনের । ডিভোর্স না হলেও রোশন আদালতের দ্বারস্থ হয়েছে তাদের সম্পর্কের দড়িটা শক্ত করতে। তবে অভিনেত্রী শ্রাবন্তি তিনিতো আর অভিনেত্রী নয়। ২০২১ এর বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির হয়ে বেহালা পশ্চিমে তৃণমূল কংগ্রেস হেভিওয়েট পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে নির্বাচনী প্রার্থী হন। যদিও পার্থ চট্টোপাধ্যায় ৫০,৮৮৪ ভোটে পরাজিত করেন শ্রাবন্তীকে।
লাবণ্যময় হাসি, দীপ্তি চাহনি পাগল করে নেট জগতের বহু মানুষের। শ্রাবন্তীর ছেলের বয়স ১৮ ছুঁয়েছে তা নায়িকাকে দেখা বোঝার উপায় নেই। তবে শ্রাবন্তী কে নিয়ে নেট দুনিয়া একটি ক্রেজ তৈরি করে সবাই জানতে ইচ্ছুক তার পরবর্তী পার্টনারকে হবে। ইনস্টাগ্রাম প্রোফাইল লক্ষ্য করলে দেখা যায় । মাসখানেক আগে শ্রাবন্তীর নতুন প্রেমের চর্চা সামনে আসে। টলিউড পাড়ায় জোর গুঞ্জন চুটিয়ে প্রেম করছেন শ্রাবন্তী। কে শ্রাবন্তীর নতুন প্রেমিক? সূত্রের খবর অনুযায়ী, ব্যবসায়ী অভিরুপ নাগ চৌধুরীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন শ্রাবন্তী। ইনস্টাগ্রমে একে অপরকে ফলো করছেন। শ্রাবন্তী নাকি চুটিয়ে প্রেম করছেন নিজের আবাসনেরই বাসিন্দা অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে। পুরাতন বিয়ের দুঃস্বপ্ন ভুলে মাত্র কয়েক মাসে জীবনের পথে অনেকটাই এগিয়ে গেছেন শ্রাবন্তী। রোশন অবশ্য শ্রাবন্তীর ফিরে পেতে চাইছেন। কিন্তু শ্রাবন্তী ফিরতে রাজি নয় ।
আরও পড়ুন:ইনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম বাঙালি মুখ্যমন্ত্রী তথা স্বাধীন ভারতের প্রথম সফল নারীবাদী মহিলা !
সূত্রের খবর অনুযায়ী অভিরূপ নাগ চৌধুরীকে শ্রাবন্তী নাকি আংটি উপহার দিয়েছেন তার জন্মদিনে। বিশেষ মানুষের জন্মদিন কি যে স্পেশাল করে তুলেছিলেন সেটি স্পষ্ট। কাদের জন্মদিনের সেলিব্রেশন এর ভিডিও সামনে এসেছে। একই আবাসনে বসবাসকারী দুজনের মধ্য ঘনিষ্ঠতা তৈরি হয়েছে। সম্পর্ক নিয়ে দুজনের মুখে কুলুপ তবে শ্রাবন্তীর দেওয়া উপহারের ছবি ফেসবুকে পোস্ট করেছিলো অভিরূপ লিখেছেন বিশেষ মানুষের কাছ থেকে পাওয়া অধিকার ধন্যবাদ। পাশাপাশি শ্রাবন্তির ভিডিওতে ম্যাজিকাল মন্তব্য করেছেন। কিছুদিন আগেই প্রেমিকাকে নিয়ে পাহাড়ে ঘুরে এসেছেন শ্রাবন্তী। তার ছবিও প্রকাশ হয়েছে তার ইনস্টাগ্রাম প্রোফাইলে। এ কথা কারো অজানা নয়। প্রেমে পড়তে ভালবাসেন শ্রাবন্তি। কার প্রেমে পড়বে সেই সম্পর্ককে একজনকে যে তার বেশি সময় লাগে না। তবে রোশনের সাথে আইনি বিচ্ছেদ না হওয়া পর্যন্ত নতুন সম্পর্ক নিয়ে কোনোরকম উচ্চবাচ্য করতে চান না এই নায়িকা। খবর ঘনিষ্ঠ মহল সুত্রের।

একটি মন্তব্য পোস্ট করুন