মতার বন্দোপাধ্যায়ের উত্তরবঙ্গ জনসভার আগেই ৪ নং ওয়ার্ডে যুবকের মৃত্যু ঘিরে ছড়ালো তীব্র চাঞ্চল্য। মোটর বাইকে চেপে দুই দুষ্কৃতী এসে ৩২ বছরের এক যুবককে গুলি করে চম্পট দেয়। গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ জানাই স্থানীয়রা। রাস্তার উপর গাছ ফেলে তীব্র প্রতিবাদ বিক্ষোভ করেন জনতা। 

 
ঘটনাটি ঘটে বুধবার সকালে। ৪  নম্বর ওয়ার্ডে কামেশ্বরী রোডের শান্তিনগর এলাকায় একটি সোনার উপর গয়নার দোকান রয়েছে প্রাণতোষ সাহার। অন্যান্য দিনের মতোই এদিনই ও সকালে দোকান খুলেছিলেন তিনি। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ঠিক সেই সময়ই বাইকে চেপে সেখানে হাজির হয় দুই যুবক। বন্দুক বার করে ৩২ বছরের এই ব্যবসায়ীকে গুলি চালানো হয়। দিনে দুপুরে গুলির আওয়াজে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রানতোষকে সঙ্গে সঙ্গে কোচবিহারের মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। তবে সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন:বিগত প্রায় তিরিশ বছর আগে নিখোঁজ সন্দেশখালি থানার বয়ারমারী গ্রামের যুবক, ফিরলেন নিজের বাড়িতে !

কমেন্ট বক্সে আপনার মতামত জানান..

Post a Comment

নবীনতর পূর্বতন