ভ্যাপসা গরমে নাজেহাল কলকাতা। বেলা বাড়তেই ঘামছে গায়ের জামাটা। বাড়ছে অসস্থি রীতিমতো। এই পরিস্থিতির মাঝে তিলোত্তমার জন্য সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। পূর্বাভাস বলছে, বৃষ্টি নামবে শহরজুড়ে। কালো মেঘে ঢাকা আকাশ সঙ্গে বাড়বে ঝড়ো হাওয়া।
আবহাওয়া দপ্তর সূত্রে আরো খবর, আগামী তিন দিন অর্থাৎ ৮,৯ ও ১০ এপ্রিল কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু কোলকাতা নয়, চতুর্থ দফা ভোটের দিন অর্থাৎ ১০ এপ্রিল হাওড়া হুগলি ও দুই ২৪ পরগনায় হতে পারি বৃষ্টি। শনিবার কলকাতায় দিন মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। যার ফলে অসস্তি একটু বাড়বে।
রবিবার কালবৈশাখীর স্বস্তি দিয়েছিল কলকাতা তথা বঙ্গবাসী কে। কিন্তু মঙ্গলবার থেকে উধাও সেই স্বস্তিও। বুধবারও ভ্যাপসা গরম কলকাতায়। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের নিচে। তবে বেশি রয়েছে আর্দ্রতা। ফলে অস্বস্তি বাড়ছে। এদিন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৩ ডিগ্রী সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৯০ শতাংশ। দিনভর অস্বস্তি বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে সপ্তাহের শেষের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই খবর।
ইনিংসের শুরুতেই রাজ্যবাসীকে নাজেহাল করছে গরম। গত শুক্রবার প্রায় ৪০ ডিগ্রির কাছাকাছি ছিল তাপমাত্রা। তবে সেই অসহ্য গরমের পরিস্থিতি থেকে কিছুটা স্বস্তি দিয়েছে কালবৈশাখী ঝড় বৃষ্টি। শহর ভিজেছে বৃষ্টিতে। জেলায় জেলায় রয়েছে জড়ো হওয়া। কিন্তু একদিন বাদেই কেটেছে রেস। এবার ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি স্বস্তি আনতে পারে শহর কলকাতায়।
কমেন্ট বক্সে আপনার মতামত জানান।

একটি মন্তব্য পোস্ট করুন