ভোটযুদ্ধে শুরু হয়ে গেছে রাজ্যে, যথারীতি প্রথম দফার দ্বিতীয় দফার ভোট প্রক্রিয়া শেষ হয়েছে। পাশাপাশি আজ চলছে তৃতীয় দফার ভোট। মোট ৩১ টি আসনে আজ ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। বাকি রইল আরও ৫ দফা ভোট। রাজ্যের শাসক দলে কে অধিপত্যি বিস্তার করবে তা নিয়ে চলছে রাজনৈতিক কোলাহল। রাজনৈতিক দলগুলি তাদের অবস্থা নিশ্চিত করতে বহু আগে থেকেই আসরে নেমে পড়েছে। যুদ্ধক্ষেত্রে সমানভাবে লড়াই করে চলেছে প্রতিটি দল। রাজ্য নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত রাজ্য রাজনীতি। কখনো কোন দলের পতাকা, ফ্লেক্স ছেড়ে দেওয়া হচ্ছে, আবার কখনো পতাকা ফিক্সে জ্বলছে আগুন। আর এবার ঘটল এক অন্য ঘটনা। বিকৃত করা হলো তৃণমূল শিবিরের সুপ্রিমো মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবি।
ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতারের নিত্যানন্দপুর গ্রামে। যথারীতি তৃণমূল প্রার্থীর প্রচার এর কারণে নানা জায়গায় ব্যানার লাগানো হয়েছিল। তারই মধ্যে একটি ব্যানারের বিকৃত করা হয়েছে মুখ্যমন্ত্রী ছবি। সিঁথিতে সিঁদুর ও কপালে লাল টিপ বিকৃত করা হয়েছে মুখ্যমন্ত্রী ছবি। আর এই ঘটনা নজর পড়তেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকার তৃণমূল কর্মী ও সমর্থকদের মধ্যে। তৃণমূলের অভিযোগ এই ঘৃণ্য কাজটি BJP করেছে। তৃণমূল প্রার্থী মান গোবিন্দ অধিকারী সমর্থনে ব্যানার দেওয়া হয়েছে। আর সেই ব্যানারে বিকৃত করা হয়েছে মুখ্যমন্ত্রী ছবি।
কিন্তু এ বিষয়ে তৃণমূলের অভিযোগকে রীতিমতো নস্যাৎ করে দেয় বিজেপি। বর্ধমান সদর জেলা বিজেপির সভাপতি শ্যামল রায় জানান, তারা এ কাজ করলে লাল না দিয়ে গেরুয়া রং লাগাতে। বিজেপির তরফ থেকে অভিযোগের তীর ছোড়া হচ্ছে বাম শিবিরের দিকে। প্রসঙ্গত ভাতারে ২২ শে এপ্রিল ভোট হতে চলেছে। তবে ভোটের আগে এই ঘটনা কতটা প্রভাব ফেলবে রাজ্য রাজনীতি তা দেখায় অপেক্ষায়।
আরও পড়ুন:বিগত প্রায় তিরিশ বছর আগে নিখোঁজ সন্দেশখালি থানার বয়ারমারী গ্রামের যুবক, ফিরলেন নিজের বাড়িতে !
আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন