ঠি
ক যেন কোনো নাটক বা সিনেমার গল্পের মতোই হুবহু এই ঘটনা। দীর্ঘ তিরিশ বছর আগে কোন এক অজানা কারণে হঠাৎই বাড়ি থেকে উধাও হয়ে যান এই যুবক। পরিবারে চার ভাই এবং এক বোন বাবা মা এদেরকে নিয়েই ছিল একটি সুখী পরিবার। কিন্তু কালের নিয়মে সমস্ত পরিবারের ন্যায় এই "সুখী পরিবারেও" অভাব মাথাচাড়া দিয়ে উঠতে থাকে। তারপরেই কোন এক অজানা কারণে (হয়তো বা পরিবারকে অভাব এর কবল থেকে বাঁচাতে) হঠাৎই নিজের বাড়ি থেকে উধাও হয়ে যান এই যুবক।


আরও পড়ুন:অ্যাপেলকে ১৪ কোটি টাকা জরিমানা, নতুন আইফোনের বক্সে কেন নেই চার্জার?

 পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালি থানার অন্তর্গত এক প্রত্যন্ত গ্রাম বয়ারমারীর বাসিন্দা তিনি। শিবনাথ মাহাতো নামের এই যুবক পরিবারের মেজো ছেলে। তার নিরুদ্দেশের পর চিন্তা এবং উৎকণ্ঠার সাথে সাথেই পাল্লা দিয়ে বাড়তে থাকে পরিবারের অভাব-অনটন। কয়েক বছরের মধ্যেই পরিবারের প্রধান এবং একমাত্র রোজগারের উৎস শিবনাথের বাবা মারা যান। এরপরে আরও দুই-এক বছরের বছরের মধ্যেই ঘটে যায় আরো এক দুর্ঘটনা, শিবনাথেরর একমাত্র বোনের (রাধারানী মাহাতো) বিয়েতে পাত্রপক্ষের "দাবি" মেটাতে গিয়ে মানসিকভাবে অসুস্থ হয়ে যান শিবনাথের মা। এরপর এভাবেই কোনরকমে দিন-আনা দিন-খাওয়া ভাবে চলতে থাকে পরিবারটি। কয়েকবছর এভাবে চলতে থাকার পর ধীরে ধীরে বড় ছেলে শম্ভুনাথ ও সেজো ছেলে ভোলানাথ বিয়ে করেন। শম্ভুনাথ এবং ভোলানাথের একত্রে রোজগারের ফলে ধীরে ধীরে পরিবারের দুঃখ-দুর্দশা দূরে যেতে থাকে। কিন্তু, কয়েক বছরের মধ্যে শিবনাথের মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং সেই সাথে সাথে সাঙ্গ হয় পরিবারের একটা প্রজন্ম।


ধীরে ধীরে শোকের ছায়া থেকে নিজেদেরকে কাটিয়ে ওঠার চেষ্টা করে এই পরিবারটি। কিন্তু, সুখের মুখ দেখার আগেই মাত্র আড়াই বছরের মাথায় মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন পরিবারের ছোট ছেলে তথা শিবনাথের ভাই তারকনাথ মাহাতো।


এভাবেই সময়ের সাথে সাথে বদলে যেতে থাকে অনেক কিছুই বদলায় জীবনের মানে বাড়তে থাকে মানুষের চাহিদা। আর সেই চাহিদার কারণেই একটি পরিবার ভেঙ্গে দু টুকরো হয়ে যায়। এক্ষেত্রেও অন্যথা হয়নি শম্ভুনাথ এবং ভোলানাথ পৃথক পরিবারে বাস করতে থাকেন, আর ছোট ভাই তারকনাথ পাগল হয়ে ঘুরতে থাকে বিভিন্ন এলাকায়। বিগত প্রায় সাত-আট বছর এভাবেই কাটার পর হঠাৎই বাড়ি ফিরে এলেন বছর তিরিশেক আগে নিরুদ্দেশ হওয়া যুবক শিবনাথ মাহাতো। তাকে দেখার জন্য তার বাড়ির সামনে ভিড় করতে থাকেন গ্রামবাসীরা। এমতাবস্থায় যারপরনাই খুশি এবং উৎকণ্ঠিত পরিবারের লোকজন সেইসঙ্গে গ্রামবাসীরাও।

আরও পড়ুন:কলকাতার সবচেয়ে সুন্দরী নায়িকা ও আলোচিত নায়িকা শ্রাবন্তীর জীবন কাহিনী।


Post a Comment

নবীনতর পূর্বতন