এদিন যোগদান দেওয়ার পর পরিচালক রাজ চক্রবর্তী বলেন,'রাজ্যের মুখ্যমন্ত্রী যেন ফের মমতা বন্দ্যোপাধ্যায় হন। সেজন্যই এখানে এলাম। আগেও তৃণমূলের হয়ে প্রচার করেছি। এবার দলে যোগ দিলাম। সকলকে বলবো, এগিয়ে আসুন। জুন বললেন, 'খেলা হবে তো? আমি দিদির সঙ্গে আছি। আজীবন থাকবো। রাজনীতি বুঝিনা। মানুষকে বুঝি আর মমতা বন্দ্যোপাধ্যায় কে বুঝি।
আসন্ন ভোটের মুখে বাংলায় সেলিব্রিটিদের রাজনৈতিক দলে যোগদান পর্বে এবার নয়া চমক। এবার তৃণমূলে যোগ দিলেন পরিচালক রাজ চক্রবর্তী, শুধু এখানেই থেমে নয় যোগ দিলেন অভিনেত্রী সায়নী ঘোষ, জুন মাল্য, অভিনেতা কাঞ্চন মল্লিক। অন্যদিকে,জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তৃণমূলে যোগ দিলেন ক্রিকেটার মনোজ তেওয়ারি। এদিন সাহাগঞ্জের সভায় তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলের পতাকা তুলে নেন রাজ,মনোজ ও সাওনী।

একটি মন্তব্য পোস্ট করুন