ভোট ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে মহা আড়ম্বরে পুজো যোগ্য হল।মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে প্রতিবছর নিয়ম করে কালীপুজো হয়ে থাকে। মুখ্যমন্ত্রী নিজের জগন্নাথ দেবের ভক্ত। তাই মহা ধুমধাম করে তার কালীঘাটের বাড়িতে হোম যজ্ঞ করে পুজো করতে দেখা গিয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের সেবায়েত জগন্নাথ দ্বৈতপ্রতিকে।

যোগ্য স্থান এর সামনে এদিন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বসে থাকতে দেখা গিয়েছে।তার পাশেই ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই তথা বাংলার ক্রীড়া প্রশাসকগণ বাবুন বন্দোপাধ্যায় কে। জানা গিয়েছে, এদিনের পুজোয় অভিষেকের নামের সংকল্প করা হয়েছে। 
 
 

শুক্রবার বিকেলে ভোটের নির্ঘণ্ট ঘোষণা হবে বলে কমিশন সূত্রে খবর। তার উপর মুখ্যমন্ত্রীর বাড়িতে চলল পুজোপাঠ। তাই ভোটে দলের সাফল্য প্রার্থনাতে এই পুজো বলে মনে করা হচ্ছে।যদিও বন্দ্যোপাধ্যায় পরিবারের সূত্রে এ বিষয়ে কেউ কিছু জানাননি।


সাধারণত,ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরদিনই তৃণমূল নেত্রী প্রার্থীপদ ঘোষণা করে থাকেন। এটাই রীতি হয়ে দাঁড়িয়েছে। আজ ভোট ঘোষণা হলে প্রচলিত নিয়ম মেনে কি তবে শনিবার জোড়া ফুলের প্রার্থী তালিকা ঘোষণা করা হতে পারে? আপাতত এই প্রশ্নের নানা জল্পনা উঠেছে রাজ্য রাজনৈতিক মহলে। তার মধ্যেই এদিন মুখ্যমন্ত্রী বাড়িতে জগন্নাথ দেবের উপাসনা নয়া মাত্রা যোগ করল।

Post a Comment

নবীনতর পূর্বতন