এদিন কয়লা পাচার কান্ডের তদন্তে কোমর বেঁধে নেমেছেন সিবিআই। খোদ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় কে জিজ্ঞাসাবাদ করে এসেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার
কর্তারা। জিজ্ঞাসাবাদ করা হয়েছে অভিষেকের শালিকা মেনকাকেও।এবার কয়লা পাচার কানর তদন্তে জোরদার তল্লাশিতে নামল ইডি। এ দিন সকালেই সল্টলেকের সিজিও কম্প্লেক্স থেকে ১৬ টি দল একসঙ্গে তল্লাশি অভিযানে বরিয়েছে বলে জানা যাচ্ছে। কলকাতা ছাড়াও আসানসোল, দুর্গাপুর সহ রাজ্যের বিভিন্ন জায়গায় চলবে তল্লাশি অভিযান। ইডির আধিকারিকদের নিরাপত্তায় প্রায় ৮০ জন কেন্দ্রীয় বাহিনী রয়েছে । ইডি সূত্রের খবর, এটি এখনো পর্যন্ত পূর্বাঞ্চলে তাদের সবথেকে বড় তল্লাশি।
আরও পড়ুন:আজই ভোট ঘোষণা, কালীঘাটের যজ্ঞে বসলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
জানা গিয়েছে, বৃহস্পতিবারেই দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠকের পর এদিন সকাল থেকেই এই তল্লাশি শুরু করে দিয়েছে ইডির কর্তারা। অভিযানের জন্য উড়িষ্যা থেকে এসেছে বিশেষ দল। ইডি সূত্রে খবর, কয়লা পাচারকারী লাভবান কলকাতার বেশ কয়েকজন ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালানো হবে। তার মধু চাঁদনি চক এলাকার বাসিন্দা এক ব্যবসায়ী রয়েছেন। বাঁশদ্রোণী এলাকার এক ব্যবসায়ীর বাড়িতে এদিন হানা দিয়েছেন সিবিআই আধিকারিকরা। অভিযোগ,কয়লা পাচারে জড়িত বিভিন্ন প্রভাবশালীদের টাকা থাকতো এই ব্যবসায়ীর কাছে। এর পাশাপাশি একটি হোটেলে তল্লাশি চালানোর কথা ইডির। অভিযোগ, কয়লা পাচার থেকে লাভ হওয়া অর্থ এই হোটেলে বিনিয়োগ করা হয়েছে। কয়লা পাচারের টাকা থেকে কারা লাভবান হয়েছেন, বিভিন্ন ব্যবসায়ীর হাত ঘুরে লাভের টাকা কোথায় পৌছাতো, সিবিআই এর সঙ্গে সমন্তরাল তদন্তে দ্রুত সেটা খুঁজে বার করাই এখন ঈদের প্রথম লক্ষ্য।


একটি মন্তব্য পোস্ট করুন