অভিনেতা বিজেপিতে যোগ দিয়েছেন প্রায় দু বছর হয়ে গেছে। কিন্তু ভোট মৌসুমে নতুন করে হুমকির মুখে পড়তে হলো অভিনেতা অনিন্দ্যপুলক বন্দোপাধ্যায় (Anindya Pulak Banerjee) কে। যার জেরে রাতের ঘুম উড়েছে পরিবারের। গোটা ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন অনিন্দ্যের স্ত্রী।
ছোট কিংবা বড় পর্দায় সাধারণত খলনায়কের ভূমিকাতেই দেখা গিয়েছে অতি পরিচিত অনিন্দ্যকে। কিন্তু বাস্তবে তার জীবনে এখন ভিলেনদের দাপাদাপি। যা বেশ চিন্তায় ফেলেছে গোটা পরিবারকে। ঘটনার সূত্রপাত অনিন্দ্যের স্ত্রী পম্পা বন্দ্যোপাধ্যায়ের একটি পোস্ট ঘিরে। সোমবার রাতে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন তিনি। সেখানেই কমেন্টে অনিন্দ্যকে তীব্র আক্রমণ করা হয়। অভিনয় তাকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়। এমনকি অনিন্দ্যের বোনের কাছে হুমকির ফোন এসেছে। বলা হয়, "দাদা কি চুপ করতে বল। বড্ড বেশি কথা বলছে। কিন্তু আর কথা বলার অবস্থায় থাকবে না।"এমন হুমকি পেয়ে নাকি অসুস্থ হয়ে পড়েছেন তিনি। বিরোধী পক্ষ এ ধরনের কান্ড করেছে বলে দাবি পরিবারের তরফ।
গোটা ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন অনিন্দ্যের স্ত্রীও। তার পোস্টে আক্রমণকারীদের পাল্টা দিয়েছেন তিনি। রাজনীতির সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। তা সত্বেও তার পোস্টে এভাবে স্বামীকে হুমকি দেওয়ার বিষয়টি সহ্য করতে পারেননি তিনি। তবে ক্রমাগত হুমকিতে বেশ উদ্বিগ্ন পরিবার। এই ঘটনায় থানায় জেনারেল ডায়েরি করতে গেলেও তার নেওয়া হয়না বলে খবর। ফলে চিন্তায় দিন কাটছে তাদের।
বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে অনেকটাই কোণঠাসা অনিন্দ্য। তাতে অবশ্য তাকে দমানো যায়নি। তবে ভোটের মৌসুমের এহেন হুমকি চিন্তাতেই ফেলেছে গোটা পরিবারকে।
আরও পড়ুন:টানা তিনদিন ঝড় বৃষ্টি হতে পারে কলকাতায়
আপনার মতামত কমেন্ট বক্সে জানান।

একটি মন্তব্য পোস্ট করুন