বুধবার ঢাকায় জাতীয় প্যারেড স্কোয়ারে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়। সেখানে ভার্চুয়ালি অংশ নিয়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
শি জিনপিং জানান, চীন এবং বাংলাদেশে দুই দেশই উন্নয়নের নতুন মাত্রা ছোঁয়ার দিকে এগিয়ে চলছে। সোনার বাংলা গড়র জন্য বাংলাদেশকে সাহায্য করতে চায় চিন। জিংপিং জানান, দারিদ্র দূরীকরণে উল্লেখযোগ্য কাজ করেছে বাংলাদেশ। করোনা পরিস্থিতিতে চীনকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল এই দেশ। এই বন্ধুত্বপূর্ণ ব্যবহার কখনোই ভুলবে না চীন, জানান সংশ্লিষ্ট দেশের প্রেসিডেন্ট।
এদিন বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের বিষয় উল্লেখযোগ্য ঘোষণা করেন জিনপিং। তিনি জানান বর্তমানে ৯৭% পণ্য কোন শুল্ক ছাড়াই চীনে প্রবেশ করছে। চীন এবং বাংলাদেশের বন্ধুত্ব দীর্ঘস্থায়ী হবে বলেও আশাবাদী তিনি।এদিন বঙ্গবন্ধুর একটি অবক্ষ মূর্তি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে উপহার দেন চীনের প্রেসিডেন্ট জিনপিং
একটি মন্তব্য পোস্ট করুন