দক্ষিণ কাঁথির পর কাঁথি উত্তরের ( Kanthi Uttar) সভা থেকে নাম না করে অধিকারী পরিবারকে কটাক্ষ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আক্ষেপ করে বললেন,"আমি গাধার মতো সব মানুষকে বিশ্বাস করি ঠকে যায়।"চ্যালেঞ্জ ছুড়ে বললেন, তিনি নিয়মিত পূর্ব মেদিনীপুরে আসবেন, ক্ষমতা থাকলে কেউ আটকে দেখাক।
শুভেন্দু অধিকারী দল ত্যাগ করার পর একাধিকবার নাম না করে তাকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 'বিশ্বাসঘাতক' তকমা দেওয়া হয় তাকে। রবিবার বিজেপির মঞ্চে দেখা গিয়েছে শিশির অধিকারী কে। ফলে এবার গোটা অধিকারী পরিবারই তৃণমূল নেত্রী নিশানায়। উত্তর কাদির সভা থেকে আবারও মমতা বন্দ্যোপাধ্যায় বললেন,"অনেক সম্মান করতাম, ভালবাসতাম। বিশ্বাস ছিল।
আমি যদিও সবাইকে গাধার মতো বেশি বিশ্বাস করি। পরে ভুল বুঝতে পারি। আমি হয়তো ঢুকে যাই,কিন্তু এতে বিশ্বাসঘাতকদের মুখোশ খুলে যায়।"এরপরই অধিকারী পরিবারের বিরুদ্ধে তাকে পূর্ব মেদিনীপুরের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তুলে বলেন, "গাদ্দার গিয়েছে ভালো করেছে। না হলে আমরাই বের করে দিতাম।এখন আর কারো অনুমতি নিয়ে পূর্ব মেদিনীপুরে আসতে হবে না।"
এদিনের সভায় থেকে ফের মুখোমুখি দাবি করেন, তার মতো করে কোনো নেতাই মানুষের পাশে থেকে তাদের জন্য কাজ করেননি। বলেন,"আমি সারাদিন মানুষের জন্য কাজ করি। মুখ্যমন্ত্রীর মত কাজ করি না।
চাকুরের মত পরিশ্রম করি। যারা আমার নামে কুৎসা করে তাদের এগুলো জানা উচিত।"তিনি এদিন আরো বলেন, পরিবারের সমর্থন ছিল বলেই এভাবে মানুষের জন্য কাজ করতে পারছেন তিনি। প্রথম দফা নির্বাচনের মাত্র কয়েকটা দিন বাকি। পলিপ জোরকদমে প্রচার শুরু করে দিয়েছেন তিনি, বিজেপি উভয় দলই। নির্বাচনী প্রচারের জন্য কয়েকদিন মেদিনীপুরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

একটি মন্তব্য পোস্ট করুন