দক্ষিণ কাঁথির সভা থেকে অধিকারীদের তুলোধোনা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বললেন,"এদের হাত থেকে মেদিনীপুরকে মুক্ত করতে হবে । তবেই মেদিনীপুর স্বাধীন হবে।" অবেগপ্রবণ হয়ে আবার বললেন, "অনেক ভালবাসতাম। ঘরে বসে সিঁদ কাটল।"
শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বিজেপিতে যোগ দেওয়ার পর তাঁর বাব সাংসদ শিশির অধিকারীর রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন শুরু করেছিল। সেই জল্পনায় সিলমোহর পড়ে রবিবার। বিজেপির এগরার সভায় অমিত শাহের পাশেই দেখা যায় শিশিরবাবু কে।অধিকারী পরিবারের দলবদল স্বাভাবিকভাবেই আবেগপ্রবণ করে তুলেছে মমতা বন্দ্যোপাধ্যায় কে।কাঁথি দক্ষিণের সবার থেকে এদিন ফের অধিকারীদের প্রতি তাদের ভালোবাসা স্নেহের কথা সকলের সঙ্গে ভাগ করে নেন তিনি। বলেন,"অনেক ভালবাসতাম, বাড়িতে গিয়ে মা তারার ছবি দিয়ে এসেছিলাম। কিন্তু ঘরে বসে সিঁদ কাটল।"মুহূর্তে আবেগ সামলে অধিকারীদের হাত থেকে মেদিনীপুর কে মুক্তি করার ডাক দেন মমতা।
২০১৪ সাল থেকে বিজেপির সঙ্গে শুভেন্দুর যোগ প্রসঙ্গে এদিন মমতা বলেন, "অনেককেই বহুদিন ধরে বিজেপির সঙ্গে চুপিচুপি যোগাযোগ রেখেছে, গল্প করেছে। আমার তাদের চাইনা।
ওদের সঙ্গে যোগাযোগ রাখতে চাই না।"পাশাপাশি তৃণমূল নেত্রী বলেন,"আজ আমি মুক্ত। কাঁথিতে আসার জন্য আমাকে আর কারো অনুমতি নিতে হবে না।"নাম না করে এদিনের সভায় থেকে নন্দীগ্রাম আন্দোলনে অধিকারীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দেন মমতা। দাবি করেন, গুলি চলার দিন তিনি প্রাণের ঝুঁকি নিয়ে নন্দীগ্রাম গেলেও অধিকারীদের সেখানে ছিলেন না। এমনকি তিনি ডাকলেও কারো পাত্তা পাওয়া যায় না সেদিন। অধিকারীদের পাশাপাশি এদিন বিজেপির কেউ তুলোধোনা করেন মমতা। আশ্বাস দেন রাজ্যবাসীর পাশে থাকার।

একটি মন্তব্য পোস্ট করুন