এবার ওয়েব সিরিজে দেখা যাবে বলিউডের কবীর সিং শাহিদ কাপুর কে। নিজের ডিজিটাল ডেবিউর জন্য একেবারেই প্রস্তুত শাহিদ। 'ফ্যামিলি ম্যান' এর নির্মাতা রাজ নিদিমরু এবং কৃষ্ণ ডিকের পরবর্তী থ্রিলারে দেখা যাবে উড়তা 'পাঞ্জাব খেত' তারকাকে। যা মুক্তি পেতে চলেছে 'অ্যামাজন প্রাইম'Amazon prime এ। অভিনেতা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই তিনি রাজ এবং ডিকের সঙ্গে কাজ করতে চেয়েছিলেন। অবশেষে সুযোগ এসে যাওয়ায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত তিনি।
তার কথায়,'ভারতীয় ডিজিটাল শোগুলির মধ্য অ্যামাজন প্রাইম এর ফ্যামিলি ম্যান আমার প্রিয়। সেই কারণেই ডিজিটালে আসার ক্ষেত্রে এই শুয়োর নির্মাতারা আমার প্রথম পছন্দ। চিত্রনাট্যে‌ শুনেই রাজি হয়ে গিয়েছিলাম। এখনো পর্যন্ত এটি আমার ক্যারিয়ারের সবথেকে বড় চ্যালেঞ্জং কাজ। উল্লেখ্য, ডার্ক হিউমারকে পর্দায় ফুটিয়ে তোলার ক্ষেত্রে রাজ এবং ডিকের জুটি মেলা ভার।'ফ্যামিলি ম্যান' এর ক্ষেত্রেও 'স্টোন কোল্ড' লুকিয়ে মনোজ বাজপেয়ী অভিনয় দর্শকের চোখে ভেসে ওঠে আজও। এক্ষেত্রেও কিন্তু সেই সূত্র মেনে নেয়া সিরিজ তৈরি করেছেন তারা।

নিজেদের পরবর্তী ভেঞ্চার এর জন্য বলিউডের ডাকসাইটে অভিনেতা কে পেয়ে খুবই আনন্দিত রাজ এবং ডিকে। তাদের কথায়,'পরবর্তী সিরিজের জন্য শাহিদই আমাদের প্রথম পছন্দ। তার মধ্যে যে রাফ অ্যান্ড টাফ ব্যাপারটি রয়েছে এটাই কাজে লাগবে। অভিনেতা এক কথায় রাজি হয়ে যাওয়ায় অত্যন্ত খুশি আমরা। প্রথমবার যখন আমরা একসঙ্গে বসেছিলাম, তখনই আমাদের মধ্যে কেমিস্ট্রি তৈরী হয়ে গিয়েছিল। ফলে কাজটা যে ভালো হবে, এ বিষয়ে নিশ্চিত'।
আরও পড়ুন:মিথিলা- সৃজিতের জলকেলি কিছু ভালোবাসার মুহূর্ত

Post a Comment

নবীনতর পূর্বতন