প্রাথমিক শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। ১৬ হাজার ৫০০ জন শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছিলো প্রাথমিক শিক্ষা পর্ষদ।

তার পরই চাকরিপ্রার্থীদের একাংশ হাইকোর্টে মামলা করেন। তাদের অভিযোগ, বেআইনিভাবে নিয়োগ চলছে। কোন মেধা তালিকা প্রকাশ করা হয়নি। মামলাকারীদের এই আবেদনের ভিত্তিতে শিক্ষক নিয়োগে অন্তবর্তী স্থগিতাদেশ জারি করে হাইকোর্ট। ৪ সপ্তাহ পর ফের মামলার শুনানি।

Post a Comment

নবীনতর পূর্বতন