টিয়ার গ্যাস জলকামান উপেক্ষা করে দিল্লির দিকে এগোচ্ছেন পাঞ্জাবের কৃষকরা।প্রবল ঠান্ডার মত রাত এগারোটায় কাদের আটকাতে পুরোদমে জল কমেন্টস করা হয় হরিয়ানার সোনিপথে। বৃহস্পতিবার সন্ধ্যায় থেকেই রাস্তায় অবরোধ করে কেন্দ্রীয় কৃষক আইন প্রত্যাহারের দাবিতে স্লোগান দিচ্ছেন কৃষকরা।তারা চলে যেতে অস্বীকার করলে পুলিশ জলকামানের আশ্রয় নেয়। এখানেই থেমে যায়নি, ব্যারিকেড এর সামনের রাস্তা পুলিশ খুলে রেখেছে ‌।



সেখান থেকে তোলা মাটির স্তুপ করে রাখা হয়েছে রাস্তার উপরে। তা সত্ত্বেও শুধু এখানেই নয়,বহু এলাকায় পুলিশের বাধা পেরিয়ে আন্দোলনকারী কৃষকরা পৌঁছে গিয়েছেন দিল্লির সীমান্তে।বৃহস্পতিবার দফায় দফায় তাদের সঙ্গে হরিয়ানার বিভিন্ন জায়গায় পুলিশের সংঘর্ষ হয়েছে। প্রায় তিন মাস ধরে এই দাবিতে আন্দোলন চালিয়ে আসছে পাঞ্জাবের চাষীরা।এবার তারা পুরো প্রস্তুতি সঙ্গে দিল্লি চলো ডাক দিয়েছে। 



জরুরী জিনিসপত্র সঙ্গে নিয়েই তাদের মিছিল এগিয়ে চলছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা থামতে প্রস্তুত নয়। অপরদিকে, তাদের রাজধানীতে ঢুকতে না দেয়ার জন্য তৈরি প্রশাসন। সেখানে সীমান্তে লাগানো হয়েছে কাঁটাতারের বেড়া।কেন্দ্রীয় কৃষিমন্ত্রী কৃষকদের আগামী কিছুটা তেসরা ডিসেম্বর আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

Post a Comment

নবীনতর পূর্বতন