বলা হয় খ্যাতির শিখরে পৌঁছে
গেলে নাকি, যে কোন মানুষ তার এতদিনের কাটিয়া সাজি জীবনকে ভুলে যায়। আগেকার বাড়ি আগেকার বন্ধুবান্ধব
সবকিছুই তখন তার মিডিলক্লাস মনে হতে থাকে। কিন্তু আজ যে জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী কথা
আমরা বলতে চলেছি। তিনি বিখ্যাত হওয়ার পরেও একেবারেই একই রকম রয়ে গেছেন। অভিনয়ও তিনি
বারংবার ফুটিয়ে তুলেছেন সাধারণ মানুষের চরিত্র। তাই দর্শকেরা তাকে ভালবেসে নাম দিয়েছেন ন্যাচারাল স্টার। চলুন আজ জেনে নেওয়া যাক তার গল্পটাই।
ছেলেটার জন্ম হয়েছিল হায়দ্রাবাদে। 1984 সালের 24 ই ফেব্রুয়ারি। কলেজে পড়াকালীন সিনেমার প্রতি ভালোবাসা জন্মায় তার। ফিল্ম ডিরেক্টর মানি রত্নামের ফ্যান হয়ে গেছিল সে। স্বপ্ন দেখেছিল বড় হয়ে উনার মতই ফিল্ম ডিরেক্টর হবে। তামিল ফিল্ম প্রডিউসার অনিল ছিলেন তার দূর সম্পর্কের আত্মীয়। ছেলেটি তার কাছে গিয়ে কাছে চেয়ে বসে। অনিল সেসময় রাধা গোপালম্ নামের সিনেমায় কাজ করছিলেন। তিনি ছেলেটিকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ দিলেন।
অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে সে পরপর বেশ কয়েকটি সিনেমায় কাজ করে। যার মধ্যে ছিল আল্লারি বুল্লড়ু, ধি, এবং আশ্রম কিন্তু কিছুতেই এই সমস্ত কাজে মন বসাতে পারছিল না। সে ভেবেছিল যে এর থেকে কিছুটা দূরে গিয়ে কিছুদিন সময় কাটাবে। হঠাৎ এই সময়ে তার এক পুরনো বন্ধু যোগাযোগ করে তার সাথে। বন্ধুটি নিজেও রেডিও জকি হিসেবে কাজ করেছিল তখন। ছেলেটিকে আরজে হিসেবে কাজ করার অফার দেয় সে। ছেলেটি এই অফার সাদরে গ্রহণ করে এবং শুরু হয় তার নিজস্ব রেডিও প্রোগ্রাম ননস্টপ নানি। এরই পাশাপাশি নানা রকমের বিজ্ঞাপনের জন্য মডেলিং করতে শুরু করে সে। দেখতে দেখতে কেটে যায় একটা গোটা বছর। ফিল্মডিরেক্টর মহান কৃষ্ণা ইন্দ্রা কান্তি এমনি কোন একটা বিজ্ঞাপনে লক্ষ্য করেন ছেলেটাকে। তিনি ছেলেটাকে তার আগামী সিনেমা আস্তাচাম্মাতে নায়কের রোল অফার করেন। এই কমেডি সিনেমাটি দর্শকেরা যথেষ্ট পছন্দ করেন ছেলেটির অভিনয় এবং নাচের প্রশংসা করেন তারা।
আরও পড়ুন: আপনি এই ভিডিও দেখেন অথচ এটা জানেন না !
এরপর বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে সে। এরমধ্যে কোনোটি হিট হয়, কোনটা আবার একেবারেই মুখ থুবরে পড়ে বক্স-অফিসে। সাফল্য আসে 2011 সালে, যখন তার অভিনীত আলা মোদালাইন্ডি ব্লকবাস্টার হিট হয়। এরপর ভেপ্পাম, পিল্লিজামিন্দার প্রভৃতি বেশকিছু সিনেমায় কাজ করে সে। এই বছরই এস এস রাজামৌলি পরিচালনায় ইগা সিনেমাটিতে অভিনয় করে ছেলেটা। যেটা হিন্দিতে মাক্ষি নামের ডাব করা হয়। এই সিনেমাতে ছেলেটির স্ক্রিন টাইম অপেক্ষাকৃত কম হলেও সিনেমা সুপার ডুপার হিট হয়। বক্সঅফিসে একের পর এক রেকর্ড ভেঙে চলে মাক্ষি। আর অভিনেতা নানীর নাম ছড়িয়ে পড়ে চারদিকে। হ্যাঁ তার আসল নাম ঘন্টা নবীন বাবু(Ghanta Naveen Babu) যিনি আমাদের কাছের নানি নামেই অধিক পরিচিত। এরপর আর কখনোই পিছন ফিরে দেখতে হয় নি তাকে।
ইয়েভাদে সুব্রামানিয়াম, জেন্টলম্যান, নেনু লোকাল, জার্সি প্রভৃতি হিট সিনেমাগুলোতে দেখতে পাওয়া যায় নানীকে। নাচুরাল স্টার নানি আজ কেবলমাত্র সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে নয়। সারা ভারতেই পরিচিতি লাভ করেছেন। তবে এত খ্যাতিলাভ পরেও আজো নানী একেবারেই সাধারণ পোশাক পরেন। আগে মতোই পুরনো বন্ধুদের সাথে সময় কাটান, হয়তো তাই তার ফ্যানেদের কাছে এতোখানি জনপ্রিয়তা লাভ করেছেন তিনি। ভাল থাকুন নানী। আপনার অসাধারণ অভিনয় আরো বেশকিছু সিনেমা দেখার অপেক্ষায় রইলাম আমরা।
Cradit-UltiMad Media youtube
আরও পড়ুন: কেন এই পুলিশ কমিশনারকে সাজতে হলো মুসলমান ?
My favourite actor
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন