জীবনের প্রথম ডান্স রিয়েলিটি শোতে স্লোমোশন কিংয়ের শিরোপা পেয়েছিলেন তিনি। মনে করা হয়, গোটা ভারতবর্ষে তার মত স্লো মোশন ডান্স খুব কম জনই পারে। কিন্তু এই মানুষটার ব্যক্তিগত জার্নি কেমন ছিল জেনে নেবো সেটাই।
1991 সালের 10ই জুলাই জন্ম হয়েছিল ছেলেটার। বাড়ি ছিল দেরাদুন সংলগ্ন খেতু গ্রামে। বাবা দীপক জুয়েল পেশায় উকিল ছিলেন। মা ছিলেন গৃহবধূ, ছোট থেকেই ছেলেটা অত্যন্ত দুরন্ত স্বভাবের ছিল। তার ছোটখাটো দুষ্টুমির খেসারত দিতে দিতে নাজেহাল হয়ে উঠতেন বাবা-মা। তবে এর
পাশাপাশি নাচের প্রতি ও গভীর আগ্রহ ছিল ছেলেটার। বাবা মা কখনি তার কাজে বাধা দেয় নি ঠিকই, তবে
তার এই সখ নিয়ে বিশেষ মাথা ঘামাননি কখনো। টেলিভিশনের পর্দায় নাচ দেখেই ছেলেটার দিন কেটে
যেত। ছেলেটির নিজের মতো করে নাচের স্টেপ গুলো নকল করার চেষ্টা করত সে। গ্রাজুয়েশন পাশ করার পর
বাবা-মায়ের অলক্ষ্যে বেশ কিছু জায়গায় ডান্স অডিশন দিতে শুরু করে সে।
যদিও তেমন কিছু লাভ হয়নি, কিন্তু নাচের নেশা ছেলেটাকে ভেতরে ভেতরে পাগল করে তুলেছিলো। একবার কোন এক গুরুত্বপূর্ণ পরীক্ষার দিন কাছের এক স্টুডিওতে হওয়া ডান্স অডিশনের খোঁজ পায় ছেলেটা। বিন্দুমাত্র চিন্তা ভাবনা না করে পরীক্ষা না দিয়ে অডিশন দিতে ছোটে সে। বাবা-মার হাজারো বিধি নিষেধ সত্ত্বেও দমানো যায়নি তাকে। 2012 সালে জিটিভি ডান্স রিয়েলিটি শো, ডান্স ইন্ডিয়া ডান্স এর অডিশনে হাজির হয় ছেলেটা। সেখানে তার নাচ প্রশংসা পেলেও, পরের রাউন্ডে জায়গা করে নিতে পারেনি সে।
স্বাভাবিকভাবেই ছেলেটা ভীষণ ভেঙে পড়েছিল এই ঘটনায়। তবে ঐ যে কথায় বলেনা, মানুষ কোনোদিনই নিজের ভাগ্যকে এড়াতে পারে না। তা সে খারাপ ভালো যাইহোক। এই সময়ে ছেলেটার অডিশনের ভিডিওটা কেউ আপলোড করেছি ইউটিউবে। হঠাৎ করেই দেখা যায় সেই ভিডিও ভাইরাল হতে শুরু করেছে। ঘুরতে ঘুরতে ভিডিওটা এসে পড়ে খ্যাতনামা অভিনেতা মিঠুন চক্রবর্তীর কাছে। ছেলেটার অসাধারণ নাচ দেখে স্তম্ভিত হয়ে যান তিনি এবং তাঁর পরামর্শেই ওয়াল্ড কার্ড এন্ট্রির মাধ্যমে আবাও শোতে ফিরিয়ে আনা হয় ছেলেটাকে।
এরপর তাকে আটকে রাখতো কে? একের পর এক অসাধারণ পারফরম্যান্স দিয়ে এগিয়ে যেতে লাগল সেদিনের সেই সাধারণ ছেলেটা। তার নাম রাঘব জুয়েল(Raghav Juyal)। রাঘব এই শো জিততে পারলেন না ঠিকই। কিন্তু জিতে নিয়েছিলেন অসংখ্য দর্শকের মন এই মঞ্চেই তিনি নিজের ডান্স স্টাইল এর নাম রাখেন ক্রোক্রোক্স। আজও বেশিরভাগ মানুষ তাকে এই নামেই চেনে।
আরও পড়ুন:ধাবায় সবজি কাটতেন আজ বলিউড স্টার !
ডান্স ইন্ডিয়া ডান্স এর পরের প্রায় প্রত্যেকটি সিজেনেই অংশ নিতে দেখা গেছে রাঘব কে। কখনো পার্টিসিপেন্ট কখনো সঞ্চালক কখনোবা গেস্ট আর্টিস্ট হিসেবে। এছাড়াও তিনি হোস্ট করেছেন ডান্স প্লাস, ডান্স চ্যাম্পিয়ন, কিংবা ডান্স দিবানের মতো একের পর এক রিয়েলিটি-শো। 2014 সালে সোনালী কেবল সিনেমা দিয়ে তিনি বলিউডে পা রাখেন। এর পরেই তিনি সুযোগ পান রেমো ডিসুজা পরিচালিত ডান্স বেস্ট ফিল্ম এবিসিডি-2তে। 2021 সালের শেষ হিসেব অনুযায়ী, তার সম্পত্তির পরিমাণ 28 কোটি টাকা।
যে ছেলেটা, একসময় সবার বিরুদ্ধে গিয়ে নাচ কে বেছে নিয়েছিল। আজ তাকে তার নাচের জন্যই গোটা পৃথিবীর চেনে। সত্যিই একজন আর্টিস্ট এর কাছে এর থেকে বেশি আনন্দের কিবা হতে পারে। ভাল থাকুন রাঘব জুয়াল আপনার ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা রইল।
Cradit-UltiMad Media youtube
আরও পড়ুন: বাংলাদেশের এই সুপারস্টার একসময় কোচিং এ পড়াতেন !
একটি মন্তব্য পোস্ট করুন