কদিকে মেদিনীপুরে লাগাতার প্রচারসভা করছেন তিনি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বার রাজ্যের প্রধান মন্ত্রী তথা বিজেপি তারকা প্রচারক নরেন্দ্র মোদি। এদিন বাঁকুড়ার তিলাবেদিয়ার ময়দান থেকে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে আক্রমণের ঝাঁজ বাডালেন মোদি। তৃণমূল নেত্রী হুইলচয়ার রাজনীতি করছে বলে আগেই তীব্র কটাক্ষ করেছিলেন তিনি। এদিন সে প্রসঙ্গ তুলে তৃণমূলকে তীব্র ব্যঙ্গ করলেন নরেন্দ্র মোদি।

ভোটের আবহাওয়া সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তৃণমূলের একটি দেওয়াল লিখনের ছবি। সেখানে দেখা যাচ্ছে তৃণমূল নেত্রী মাননীয় মমতা ব্যানার্জি হুইল চেয়ারে বসে আছেন। আর তার পায়ের তলায় রয়েছে প্রধানমন্ত্রী ছবি।এদিন বিজেপির তারকা প্রচারকের ভাষণে উঠে এল সেই বিতর্কীত দেওয়াল লিখনের কথা। প্রধানমন্ত্রী বললেন,"তৃণমূল কর্মীরা ছবি আঁকছেন যেখানে দিদি হুইল চেয়ারে বসে। তার পা আমার মাথা নিয়ে খেলছে।"এরপরই মোদির 'বিনয়ী' দাবি, "আমি পড়বো আমার মাথা তো ১৩০ কোটি মানুষের কাছে নীচু করাই রয়েছে। কাজের জন্যই আমি ও আমার দল কাজ করছি।" দিদি বলে সম্মোধন করে তৃণমূল নেত্রী কে  মোদির কটাক্ষ, "আপনি চাইলে আমাকে লাথি মারুন। কিন্তু বাংলার বিকাশ, গরীব আদিবাসী ভাই ও বোনেদের স্বপ্নকে লাথি মারতে দেব না। উন্নয়ন কে লাথি মারতে দেবো না।"


বিভিন্ন জনসভা থেকে বিজেপি তারকা পূজা রূপকথা প্রধানমন্ত্রীকে নানা ভাষায় কটাক্ষ করেছেন তৃণমূল নেত্রী। প্রধানমন্ত্রী মুখ দেখতে চান না বলেও জানিয়েছেন তিনি। এদিন তৃণমূল নেত্রীর সেই বিবৃতিতে হাতিয়ার করলেন মোদি। তিনি বললেন, "ওর তো আমার চেহারা ও পছন্দ নয়। আমি তোমাকে মাক্স পরে আসি। কিন্তু গণতন্ত্রের তো চেহারা দেখে কিছু হয়না।"নরেন্দ্র মোদির চ্যালেঞ্জ, "আমার এবং বিজেপির কর্মকর্তাদের চেহারা তো অনেকদিন মনে রাখতে হবে। আমাদের ভুলতে পারবেন না আপনি।" সবমিলিয়ে নরম-গরম এ তৃণমূল সুপ্রিমোকে তীব্র কটাক্ষ করলেন বিজেপি তারকা প্রচারক।

Post a Comment

নবীনতর পূর্বতন