ল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে মৃত্যু হল এক শিশুর। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরো এক খুদে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের রশিক পুরে। কর্মস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী।


জানা যাচ্ছে,পূর্ব বর্ধমানের রশিদপুরের সুভাষপল্লী বাসিন্দা শেখ ইব্রাহিম ও শেখ আফরোজ। অন্যান্য দিনের মতোই সোমবার সকালে বাড়ির পাশে খেলেছিল তারা। সকাল ১১ টা নাগাদ খেলতে খেলতে এলাকার একটি দোকানের পাশে মাটি খুঁড়ছিল দুই খুদে। 
 
আরও পড়ুন:ভোটের জন্য একাধিক পরীক্ষার তারিখ বদল স্টাফ সিলেকশন কমিশনের (SSC)
 বল জাতীয় একটি জিনিস দেখতে পায় তারা। সেগুলিতে হাত দিতেই বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকার। গুরুতর জখম হয় ইব্রাহিম ও আফরোজ। বিস্ফোরণের শব্দ পতিদের পরিবারের সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে তারা। তড়িঘড়ি তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় আফরোজের। এখনো বর্ধমান মেডিকেল কলেজের মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ইব্রাহিম।


বিস্ফোরণের খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে যায় বর্ধমান থানার বিশাল পুলিশবাহিনী। আইসি, এডিশনাল এসপি ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশের তরফে জানানো হয়েছে,কোথা থেকে ওই এলাকায় বোমা এলো তা জানার চেষ্টা করা হচ্ছে। ওই এলাকায় আরও উপমা মজুদ করা রয়েছে কিনা তাও দেখা হচ্ছে।পাশাপাশি ভোটে অশান্তি ছড়ানোর উদ্দেশ্যে এই বিস্ফোরক রাখা হয়েছিল কিনা তাও জানার চেষ্টা করা হচ্ছে। ভোট এগিয়ে আসতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হচ্ছে বিস্ফোরক।নিমতিতা কাণ্ডের কিছুদিন পর মুশিদাবাদের সুতি এলাকা থেকে উদ্ধার হয় বস্তাবন্দি বারুদ। চলতি সপ্তাহে ভাঙ্গড় থেকে মিলেছে প্রচুর বোমা। ভূতের মুখে এই ঘটনার স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে সাধারণের মধ্যে।

Post a Comment

নবীনতর পূর্বতন