প্রার্থী তালিকায় তার নাম না থাকায় দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন নলহাটি নেতা মাইনুদ্দিন সামস। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন এই নেতা। কার্য তার পক্ষ নিয়েই এবার মন্তব্য করতে শোনা গেল ফিরহাদ হাকিম এর গলায়। জানা গিয়েছে ভাইরাল হওয়া ভিডিও টি গত সোমবারের। কলকাতার পুরসভার ৭৮ নম্বর ওয়ার্ডের কর্মীসভায় যোগ দেন তিনি। সেখানে তৃণমূল নেতা মাইনুদ্দিনের ভাই নিজামুদ্দিন কে পাশে বসিয়ে বিস্ফোরক অভিযোগ করেন ফিরাহাদ। ভিডিওতে দেখা যাচ্ছে ফিরহাদ হাকিম মাইক হাতে কর্মীদের উদ্দেশ্যে বলছেন, 'আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই বসে ছিলাম।
আমি নিজেই জানতাম না প্রার্থী তালিকায় তার নাম নেই। তালিকা বেরোনোর পর যখন দেখলাম নাম নেই,তখন আমি মমতা বন্দ্যোপাধ্যায় কে প্রশ্ন করি এটা কি হলো? দিদি বলেন, অনুব্রত আমাকে ব্ল্যাকমেইল করেছে। জবরদস্তি তার নাম কেটে দিয়েছে।'পাশাপাশি ফিরাত কে বলতে শোনা যায়,'আমি দিদিকে বললাম আপনি সবার নেত্রী। আপনি না করতে পারলে কি করবে? মমতা বন্দ্যোপাধ্যায় তখন আমাকে জানান, সবাইকেই সামলে চলতে হয়। সবার মনে রাখতে হয়।'মাইনুদ্দিন সামসপ্রার্থী না হয় তারও আফসোস রয়েছে বলে উল্লেখ করেন ফিরহাদ। তার কোথায়,'একজন ভালো মানুষ, কোন ঝামেলায় যাননি, তিনি টিকিট পেলেননা।'
প্রার্থী তালিকা থেকে নলহাটি বিদায়ী বিধায়ক মাইনুদ্দিন সামসের বাদ যাওয়া নিয়ে তৃণমূল অন্দরে প্রশ্ন উঠেছে। সেই সময় তিনি জানিয়েছিলেন, অনুব্রত মণ্ডল কে তুষ্ট করতে অপারক তিনি। তাই টিকিট পাননি।কয়লা কিংবা পাথর থেকে কোন পাচারের টাকায় দিতে পারেননি বলে চাঞ্চল্যকর মন্তব্য শোনা গিয়েছিল তার গলায়।এবারে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের কিচেন কেবিনেটের সদস্য ফিরহাদ হাকিম এর গলায় ব্ল্যাকমেলের এই মন্তব্য অস্বস্তিতে শাসক দল। ফেসবুকের ভাইরাল ভিডিও তে মনের বিরুদ্ধে দল নেত্রী কে ব্ল্যাকমেইল করার তথ্যকে হাতিয়ার করেই এবার ভোট প্রচারে BJP ঝড় তুলবে বলেই মনে করছেন বিশ্লেষকদের একাংশ।
একটি মন্তব্য পোস্ট করুন