২০২১ এর ভোট দোরগোড়ায় আর ভোটমুখী বঙ্গে আজ সকলেরই নজর রয়েছে জোটের ব্রিগেড সমাবেশে।ইতিমধ্যেই দূর-দূরান্তের জেলা থেকে আকাশবাণীর সামনে ময়দানে আসতে শুরু করেছে একাধিক বাস। সেখান থেকে হেঁটে ব্রিগেডের দিকে রওনা দিতে শুরু করেছেন বাম ও কংগ্রেস কর্মী সমর্থক রা। অপরদিকে ব্রিগেড কে কেন্দ্র করে শহরের রাজপথে স্বাভাবিক রাখতে প্রস্তুত লালবাজারও (Kolkata Police)।
আগেই ব্রিগেডের কারণে রবিবার শহরে যান নিয়ন্ত্রণ নিয়ে একাধিক পরিকল্পনার কথা জানিয়েছিল কলকাতা ট্রাফিক পুলিশ। রবিবার ভোর ৫:০০ থেকে দুপুর ২:০০ প্রজন্ত শহরের ভিতরে সমস্ত রকম পণ্যবাহী লরিতে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তার সাথে ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরসহ ময়দান সংলগ্ন বেশ কিছু এলাকায় গাড়ি পার্কিং নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া শিয়ালদহ এবং হাওড়া হয়ে যে সমস্ত মিছিল কলকাতায় ঢুকছে, তাদের জন্য বাড়তি পুলিশ কর্মী মোতায়েন থাকবে বলেও জানা যাচ্ছে। কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ড্রোনের মাধ্যমে নজরদারি চালাবে লালবাজার পুলিশ। শনিবার ব্রিগেড ময়দান ঘুরে দেখেন পুলিশ আধিকারিকরা। সাথে বম স্কোয়াদ এবং স্নিফার ডগ দিও পর্যবেক্ষণ করা হয়।
শিয়ালদহ স্টেশন-মৌলালি- এস এন ব্যানার্জি রোড হয়ে একটি মিছিল আসবে ডোরিনা ক্রসিং ময়দান মার্কেট ডাফরিন রোডে।দক্ষিণ কলকাতা থেকে মিছিলটি আসবে টালিগঞ্জ ট্রাম ডিপো -রাসবিহারী এভিনিউ- হাজরা -আশুতোষ মুখার্জী রোড হয়ে বিড়লা তারামণ্ডল। গোলপার্ক -গড়িয়াহাট হয়ে আরেকটি মিছিল হাজরায় মিলিত হবে। পার্ক সার্কাসে লেডি ব্রেবোর্ন কলেজের সামনে থেকে আরেকটি মিছিল শেক্সপিয়ার সরণি দিয়ে পৌঁছাবে বিড়লা তারামন্ডলে। বন্ডেল গেট থেকে শুরু করে বাম কংগ্রেসের কর্মীরা আসবেন আমির আলী এভিনিউ পার্ক সার্কাসে। সেখান থেকে আগের মিছিলটি সঙ্গে মিলিত হবেন। অপরদিকে সিনেমার সামনে থেকে মিছিল পৌঁছাবে চিত্তরঞ্জন এভিনিউ- ডরিনা ক্রসিং হয়ে ময়দান। শ্যামবাজার- বিধান সরণি -বিবেকানন্দ রোড হয়ে উত্তর কলকাতার মিছিল পৌঁছাবে ডোরিনা ক্রসিং এ। কিছু সমর্থক জড়ো হবেন লেলিন মূর্তির পাদদেশে আর সেখান থেকেই পায়ে হেটে যাবেন ময়দানে।

একটি মন্তব্য পোস্ট করুন