Rospotrebnadzor নামে একটি সংস্থা ওই সাতজন আক্রান্তের স্বাস্থ্যের দিকে নজর রেখেছে। এই সংস্থার প্রধান Anna Popova জানিয়েছেন, এবিয়ন ইনফুলেনজা এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট সাতজন। তাদের আপাতত আইসোলেশন এ রাখা হয়েছে। ওই সাতজনের সংস্পর্শে আসা কয়েকজনের স্বাস্থ্যের দিকেও নজর রাখা হয়েছে। প্রয়োজনে তাদেরও আইসোলেশন এ পাঠানো হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন:মঙ্গলে অবতারণের সময় ছবি প্রকাশ নাসার
স্বাস্থ্য অধিকর্তা জানিয়েছেন, সংক্রমিতরা সুস্থ রয়েছেন। এখনো পর্যন্ত বার্ড ফ্লু ভাইরাস একজন মানুষের শরীর থেকে আরেকজনের দেহে ছড়ানোর কোন উদাহরন নেই। তবে রাশিয়া স্বাস্থ্য দপ্তর কোন ঝুঁকি নিতে চাইছে না। ভারতীয় বেশকিছু রাজ্যে গত কয়েক মাসে Bird Flu ভাইরাস ছড়ানোর খবর পাওয়া গিয়েছে।কেরাল মহারাষ্ট্র মধ্যপ্রদেশ হিমাচল প্রদেশ রাজস্থানের মত কিছু রাজ্যের পোলট্রি ফার্মে কয়েক হাজার মুরগি মেরে ফেলেছিলেন মালিকরা। ফলে পোল্ট্রি ব্যবসা ব্যাপকভাবে ধাক্কা খেয়েছিল। WHO জানিয়েছে, A(H5) ভাইরাস এমনি তে একজন থেকে একজন মানুষের শরীরে ছড়ানোর সম্ভাবনা কম। তবুও আক্রান্ত মুরগির স্পর্শে এলে এই ভাইরাস ছড়াতে পারে।
আরও পড়ুন:কয়লা কাণ্ডে অভিষেকের বাড়ি CBI
একটি মন্তব্য পোস্ট করুন