লালগ্রহে সফলভাবে অবতরণের 24 ঘন্টার মধ্যেই নাসার রোভার Perseverance মঙ্গলের রঙিন ছবি পাঠানো মহাকাশ গবেষণা কেন্দ্রে। অত্যাধুনিক এই মহাকাশযানে ২৫ টি ক্যামেরা এবং দুটি মাইক্রোফোন রয়েছে।মঙ্গলের মাটি তোমার পরে একাধিক ছবি তুলে পাঠাল Perseverance। আর সেই ছবি প্রকাশ করেছে নাসা। কিভাবে লাল গ্রহে অবতরণ করেছে রোভার, তার ছবি পাঠিয়েছে। এমন ছবি এর আগে কোন মহাকাশযানে তুলে পাঠাতে পারেনি।

শুক্রবার সেই ছবি গুলি নিজস্ব ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম একাউন্ট এ পোস্ট করেছে নাসা। মঙ্গলের মাটিতে অবতরণের সময় শূন্যে ২ মিটার উচ্চতা থেকে ল্যান্ডিংয়ের ছবি তোলা হয়েছে। রোভারছ থাকা স্কাই ক্রেনের ক্যামেরার সাহায্যে তোলা হয়েছে অবতরণের সেই মুহূর্তের ছবি। অপূর্ব দর্শন ছবিগুলি মনমুগ্ধকর। নাসার বিজ্ঞানীরা আগেই জানিয়েছিলেন, অবতরণের শেষ সাত মিনিট খুবই ভয়ের। কারন, ১২০০০ মাইল প্রতি ঘন্টা গতিতে সেটি মঙ্গলের দিকে ছুটে যাচ্ছিল।

সাংবাদিক বৈঠকে নাসার আধিকারিকরা এই ছবিগুলো প্রকাশ করেন। ফ্লাইট সিষ্টেম ইন্জিনিয়ার অ্যারন স্টেথুরা বলেছেন, "এটা একটা দৃশ্য যা, আমরা কখনই দেখিনি। অপূর্ব সেই দৃশ্য, গোটা টিম বাকরুদ্ধ হয়ে যায়। যেন বিজয়ী হওয়ার মত মুহূর্ত। তাই গোটা বিশ্বের সঙ্গে এই বিজয় মুহূর্ত ভাগ করে নিতে চেয়েছি আমরা।
 
১৯৬৯ সালে অ্যাপেলো-১১ থেকে তোলা ছবির থেকেও সুন্দর বলে একে তকমা দিয়েছেন নাসা। Perseverance প্রজেক্ট এর চিফ ইঞ্জিনিয়ার অ্যাডাম শেল্টনার জানিয়েছেন, "রোভার -এর অবতরণের মুহূর্ত যেন নাসায় বসে সবাই অনুভব করলাম।"

Post a Comment

নবীনতর পূর্বতন