Today News ডেস্ক: আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তে ভিজতে পারে রাজ্যের তিন জেলা। বইতে পারে ঝড়ো হাওয়া। যার জেরে উইকেন্ড এর তাপমাত্রা পারদ ও খুব বেশি চলবে না বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহওয়া দপ্তর। কোন তিন জেলায় বইবে ঝোড়ো হওয়া? বৃষ্টিতে ভিজবে কোন জেলার মাটি?
রবিবার সকালের আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আর কয়েক ঘন্টার মধ্যে বীরভূম, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ার কিছু অংশের বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ ও ঝড়ো হাওয়া থাকবে। যার জেরে এই জেলাগুলিতে বেশ কিছুটা নামতে পারে তাপমাত্রার পারদ। কলকাতায় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও ঝড়ো হাওয়া বইতে পারে বলছে হাওয়া অফিস। সকাল থেকেই মেঘলা আকাশ তবে গরম রয়েছে ভালোই বিকেলের দিকে কমতে পারে তাপমাত্রা।
আওয়া দপ্তর বলছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 35 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন হতে পারে 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ হতে পারে 89%। যার জেরে অস্বস্তি বাড়বে। ঝড়ো হাওয়া বইলে পরিস্থিতি কিছুটা বদলাতে পারে।
চৈত্রের শেষে এমনই ঝড়ো ইনিংস খেলেছে গরম। গরমের এর রক্তচক্ষুকে নাজেহাল বঙ্গবাসী। আর তার মধ্যেই বাড়তে থাকা আর্দ্রতায় অস্বস্তি আরো বাড়ছে। তবে গত সপ্তাহের শেষ থেকে মেঘলা আকাশ, ঝড়-বৃষ্টির দাপটে পরিস্থিতি খানিকটা বদলায়। দিন কয়েকের জন্য শাস্তি পেয়েছে আমজনতা। এদিনের ঝড়-বৃষ্টি সেই আমেজকে বজায় রাখবে বলে মনে করছেন হাওয়া অফিস।
প্রসঙ্গত, আর কিছুদিনের মধ্যেই বর্ষ আসতে চলেছে রাজ্যে। এমনটা আগেই জানিয়ে দিয়েছে মৌসম ভবন। প্রতি বছরই কোনো না কোনো কারণে বর্ষা আসা পিছিয়ে যায়। তবে এবার আর দেরিল সম্ভাবনা নেই। আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে নিয়ম মেনে পহেলা জুন কেরলে বর্ষা ঢুকবে। আর তার এক সপ্তাহের মধ্যেই বাংলায় বৃষ্টির দেখা কমেন্ট মিলবে। জুন থেকে সেপ্টেম্বর এর মধ্য দেশে বার্ষিক বৃষ্টি হবে প্রায় 70 শতাংশ।
আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সে।

একটি মন্তব্য পোস্ট করুন