Today News ডেস্ক: কোভিড(Covid-19) আক্রান্ত অভিনেত্রী সন্ধ্যা রায়(Sandya Roy) । দুদিন আগে গায়ে জ্বর ও বুকে সর্দি নিয়ে বাইপাসের ধারে এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। শনিবার তার পুরনো পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়। জানা গিয়েছে, ৮০ বছরের অভিনেত্রীর শরীরে কোরনা(Coronavirus) সংক্রমণ রয়েছে। সিটি স্ক্যানে জানা গিয়েছে তার নিউমোনিয়া রয়েছে। এই মুহূর্তে তিনি ভর্তি আছেন উডল্যান্ড হাসপাতাল এ।
হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর প্রসূন মিত্রের নেতৃত্বে ৪ সদস্যের মেডিকেল টীমের তত্ত্বাবধানে আছেন প্রবীণ অভিনেত্রী। শনিবার রাতে প্রকাশিত মেডিকেল বুলেটিন থেকে জানা গিয়েছে, তার রক্তে অক্সিজেনের মাত্রা রয়েছে ৯৬। হাইপার টেনশন ও হাই ডায়াবেটিস রয়েছে তার। জানিয়ে চিকিৎসামহল চিন্তিত। আজ রবিবার থেকেই তার চিকিৎসায় রেমডিসিভির, স্টেরয়েড ব্যবহৃত হবে বলে জানা গিয়েছে।
শুক্রবার বাইপাসের ধারে এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন সন্ধ্যা রায়। কিন্তু শনিবার তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু পুরনো রিপোর্ট পজিটিভ আসার পরে তাকে অকল্যান্ডে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। তারা কোন ঝুঁকি নিতে চাননি। তবে সর্দি জ্বর ছাড়া আর কোন কোভিদ উপসর্গ এই মুহূর্তে নেই তার। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।
নবদ্বীপে জন্ম সন্ধ্যা রায়ের। অভিনেত্রী কিছুদিন পর বাংলাদেশে চলে গিয়েছিল তার পরিবার। পরে ১৯৫৭ সালে ভারতে চলে আসেন তিনি। সিনেমা জগতে তাঁর প্রবেশ ছয়ের দশকে 'মায়া মৃগ, পলাতক, গণদেবতা, বাঘিনী, অশনিসংকেত, দাদার কীর্তি, ভ্রান্তিবিলাস, শ্রীমান পৃথ্বীরাজ, বাবা তারকনাথ এর মতো সিনেমায় দক্ষতার সাথে অভিনয় করেছেন। আটের দশকের মাঝামাঝি সময়ে প্রথম সারির অভিনেত্রী হিসেবে অত্যন্ত জনপ্রিয় ছিলেন সন্ধ্যা রায়। তরুণ মজুমদার পরিচালিত গণদেবতা সিনেমায় অভিনয় করার জন্য পেয়েছিলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। তাছাড়া পেয়েছিলেন BFJA এবং কলকাতায় অ্যাওয়ার্ডও। পরে রাজনীতির ময়দানে দেখা যাবে তাকে। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন তিনি ভোটে জিতে মেদিনীপুরের সাংসদ হন।
আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সে।

একটি মন্তব্য পোস্ট করুন