Today News ডেস্ক: কাজে গড়িমসির অভিযোগ সঙ্গে করোনা ভাইরাস, আট দিন হয়ে গেলেও রাজ্যে চালু করা গেল না কেন্দ্রের বিনামূল্যে রেশন।

ঠিক ছিল মে ও জুন মাসে মাথাপিছু ৫ কেজি করে রেশন দেয়া হবে-প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায়(PM Garib Kalyan Yojona)। কোভিড়ের দ্বিতীয় ঢেউ সামনে আসতেই, বহুদিনের দাবি মেনে কেন্দ্র নতুন করে দুই মাসের জন্য আবারো এই প্রকল্প চালু করে। কিন্তু সূত্রের খবর অন্যান্য রাজ্যে এই প্রকল্পে রেশন চালু হয়ে গেলও এ রাজ্যের বরাদ্দ অনুয়ায়ী ধান এখনো কেনা হয়নি। রেশন ডিলার দের সংগঠনের তরফ থেকে এ নিয়ে মৌখিক ভাবে জানানো হয়েছে ফুড কর্পোরেশন(Food Corporation of India) কে। রেশন ডিলাররা এ নিয়ে রাজ্যকে বঞ্চনার অভিযোগ তুলেছেন। তাদের বক্তব্য এ রাজ্যে নির্বাচনে বিজেপির পরাজয় জেনেই কেন্দ্র মুখ ফিরিয়েছে। সেই কারণেই এখনো এই রাজ্যের জন্য বরাদ্দ চাল কেনার প্রক্রিয়া শুরু হয়নি বলে তাদের অভিযোগ।


তবে ফুড কর্পোরেশনের আধিকারিকদের করুণায় আক্রান্ত হবার খবর জানা যাচ্ছে। সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারি এই সংস্থার একাধিক আধিকারিক কোভিড পজিটিভ। অফিসের কাজ প্রায় চুলোই  উঠেছে। তাদের পরিবর্তে অন্য কাউকে এনে কাজ করানোর পরিস্থিতিও নেই। এই অবস্থায় এ রাজ্যের জন্য বরাদ্দ করে চাল কেনার ব্যবস্থা দেখভালের লোক নেই। রাজ্য খাদ্য দপ্তরের আধিকারিকরা এই দুটি সমস্যার কথা মেনে নিয়েছেন। এক আধিকারিকের কথায়,"কেন্দ্রের বরাদ্দ অনুনয়ী বিনামূল্যে এ রাজ্যের জন্য রেশনের চাল পাঠানোর কাজ ফুড কর্পোরেশন শুরু করেনি। যতটুকু খবর মিলেছে তাতেই এখনো চাল কিনতে পারেনি তারা। তার সঙ্গে কোভিড হয়ে গৃহবন্দি অনেকেই কাজের দেখভাল করার লোক নেই।"

আরও পড়ুন:কয়েক ঘণ্টার মধ্যে বৃষ্টিতে ভিজতে পারি রাজ্যের তিন জেলা, সঙ্গে ঝড়ো হাওয়া

 

অনেকেই যদিও প্রকল্প শুরুর জন্য বাইরের রাজ্য থেকে চাল কিনে রেশন বিলি পরামর্শ দিয়েছিলেন, তবে রেশন ডিলার দের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এ রাজ্যের জন্য ভাল চাল দিতে হবে। বাংলায় যে ধান ওঠে তা অন্যান্য রাজ্যের তুলনায়ও অত্যন্ত উৎকৃষ্ট। দিতে হবে সেই চাল ‌। আগেই ফুড কর্পোরেশন এর বিরুদ্ধে খারাপ চাল দেওয়ার অভিযোগ উঠেছিল। চাল খারাপ হলে গ্রাহকদের অশান্তি মুখে পড়তে হবে ডিলারদের। সেই পরিস্থিতি কে সামলাবে? রেশন ডিলার ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু এর বক্তব্য, 'এফসিআই চাল কেনা নিয়ে আগে থেকে কোনো উদ্যোগ নেয়নি। মৌখিকভাবে আমরা বলেছি আমরা আর কদিন দেখে খাদ্য মন্ত্রীর কাছে জানাবো পরিস্থিতি।'

আরও পড়ুন:করোন আক্রান্ত বর্ষীয়ান অভিনেত্রী সন্ধ্যা রায় সঙ্গে নিউমোনিয়া, ভর্তি হলেন হাসপাতালে
 
 
 
 
 
 
 
 
 
 
 
আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সে।

Post a Comment

নবীনতর পূর্বতন