News -Tanmay Mahato
Today ডেস্ক:
বৈশাখের প্রচণ্ড দাবদাহে অতিষ্ঠ হয়ে উঠেছিল নগরবাসী। বিগত কয়েক মাস ধরেই তাপমাত্রার পারদ ক্রমাগত বেড়েই যাচ্ছিলো, যার কারণে হাঁসফাঁস করছিল গোটা শহর ও শহরতলীর আশপাশের মফস্বলের মানুষজনেরা।


আজ, বুধবার সকাল থেকেই মেঘলা আকাশে ছেয়ে যায় গোটা শহর এবং দুপুর থেকেই ভারী বৃষ্টির ফলে শহরের বিভিন্ন জায়গায় রাস্তার উপর জল জমে থাকতে দেখা যায়। এর ফলে সাধারণ মানুষ এবং বাইক আরোহী ও ছোট যানবাহন চালকদের অনেক অসুবিধায় পড়তে দেখা যায়। প্রসঙ্গত উল্লেখ করা যায়, বাজারগুলোতে আংশিক "লকডাউন" থাকার কারণে প্রয়োজন ছাড়া খুব কম মানুষই বাড়ির বাইরে বের হচ্ছেন। তবুও এসমস্ত অসুবিধার বাইরে এতোদিন পর বৃষ্টির মুখ দেখে যারপরনাই খুশি শহরবাসী, খুশি স্বাস্থ্যকর্মীদের একাংশ। করোনা (Covid-19) মহামারী পরিস্থিতিতে PPE, মাস্ক, গ্লাভস ইত্যাদি পরে ঘণ্টার পর ঘণ্টা কাজ করতে নাভিশ্বাস উঠছিলো স্বাস্থ্যকর্মীদের।


আরও পড়ুন:কোরনার ধাক্কায় অর্থনীতি বিপর্যস্ত, সামলাতে বড়োসড়ো ঘোষণা রিজার্ভ ব্যাংকের গভর্নরের

 তবে, এতকিছুর মধ্যেও আজ (5th May) রাজভবনে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যপালের সামনে শপথ নিলেন মাননীয়া মমতা ব্যানার্জি। নেটিজেনরা অবশ্য আজকের বৃষ্টিকে "ঈশ্বরের আশীর্বাদ" বলে ব্যঙ্গ করছেন। যাইহোক, তীব্র গরমের মধ্যে হঠাৎ করে বৃষ্টির দেখা তাপমাত্রা অনেকটাই হ্রাস করে দিয়েছে এবং মানুষকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেখা যাচ্ছে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:মমতার শপথ LIVE UPDATE: শান্তি বজায় রাখুন, মুখ্যমন্ত্রী হয়েই রাজভবন থেকে বার্তা নেত্রীর

 

 

 

 

 

 

 

 

আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সে। 

Post a Comment

নবীনতর পূর্বতন