লের নেতার বিরুদ্ধে চক্রান্তে বিস্ফোরক অভিযোগ আনলেন মাদক যোগে ধৃত পামেলা গোস্বামী।আদালতে যাওয়ার পথে বিজেপি যুব মোর্চার সম্পাদক সংবাদ মাধ্যমের সামনে চিৎকার করে জানান, তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। তামিলের অভিযোগের আঙুল কৈলাশ বিজয় বর্গী(Kailash Vijayvargiya ঘনিষ্ঠ রাকেশ সিংয়ের (Rakesh Sing)দিকে। ঘটনা সিআইডি তদন্তের দাবি জানিয়েছেন রাজ্য বিজেপি যুব মোর্চার সম্পাদক পামেলা গোস্বামী (Pamela Goswami)।

ঘটনার প্রথম থেকেই চক্রান্তের অভিযোগ করে এসেছেন রাজ্যের গেরুয়া শিবিরের বেশ কিছু নেতা মন্ত্রীরা। পামেলার দাবি এই অভিযোগকে আরো জোরালো করল।তবে চক্রান্ত প্রসঙ্গে ভোটের মুখে বিরোধীদের দিকে আঙ্গুল ফোটালে ও বিজেপি যুব মোর্চার সম্পাদকের দাবি বিজেপির অন্দরে অন্তর্দ্বন্দ্বের নয়া তত্ত্ব খাড়া করল।
শুক্রবার মাদক পাচারের অভিযোগে নিউ আলিপুর থেকে গ্রেপ্তার করা হয় বিজেপি যুব মোর্চা সাধারণ সম্পাদক ও হুগলি জেলার দলীয় পর্যবেক্ষক পামেলা গোস্বামী কে। তার সঙ্গে গ্রেপ্তার হয়েছেন বিজেপি নেতা প্রবীর দে। পুলিশের সূত্রে খবর, মাদক যুগের খবর পেয়েই বিজেপি নেত্রী গতিবিধির ওপর নজর রেখেছিল পুলিশ।গতকাল দুপুর দেড়টা নাগাদ নিউ আলিপুর এলাকার এন আর এভিনিউতে তার গাড়ি আটকে তল্লাশি চালানো হয়।

অভিযোগ, তার গাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় ১০০০ গ্রাম কোকেন। এর পরেই নেত্রীকে গ্রেফতার করে পুলিশ।জানা গিয়েছে অভিযুক্তের হ্যান্ড ব্যাগ এবং গাড়ির সিট এর নিচ থেকে উদ্ধার হয়েছে লক্ষাধিক মূল্যের মাদক। লালবাজার সূত্রের খবর, এই প্রথম নয়। মাদক পাচারের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত পামেলা বলে অভিযোগ উঠেছে।

Post a Comment

নবীনতর পূর্বতন