Today N
ews ডেস্ক:
বারাইপুর তথা বাংলার বিভিন্ন শহরে দেখা দিল ডিমের আকার! একটু কি দোকানে ডিম পাওয়া গেলেও দামের ছ্যাকায় হাত পুড়ছে মধ্যবিত্তের। রাজ্যে রবিবার থেকে এক প্রকার লকডাউন জারি হয়েছে। আর প্রথম দিনেই শুরু হয়েছে ডিমের কালোবাজারি। চড়া দামে কিনতে হচ্ছে ডিম(Egg)। এই মূল্য বৃদ্ধি নিয়ে কার্যত ক্ষুদ্র সাধারন মানুষ।


ডিমের দাম বাড়তে পারে, এমনটা আগেই আশঙ্কা করা হয়েছিল। কিন্তু বিধিনিষেধ আরোপের প্রথম দিনে ডিমের কালোবাজারি শুরু হবে, তা হয়তো আন্দাজ করতে পারেননি অনেকেই। বারাইপুর বাজারে ১ ট্রে ডিমের দাম ছিল ১৬৫ টাকা। এখন তা ১৮৫ বা ১৯০ টাকায় গিয়ে দাঁড়িয়েছে। বৃক্কে তাদের যুক্তি, ডিমের চাহিদা রয়েছে কিন্তু যোগান নেই। তাই দাম বাড়াতে বাধ্য হচ্ছেন তারা। কিন্তু ক্ষুব্ধ সাধারণ মানুষের কথায়, পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করছেন কিছু অসাধু ব্যবসায়ী। প্রসঙ্গত, ডিমের কালোবাজারি হতে পারে আশঙ্কা করা হয়েছিল আগেই ‌‌।


রাজ্যে পোল্ট্রি ফেডারেশন এর সেক্টটারি মদনমোহন মাইতি জানিয়েছিলেন, পরিবহন ব্যবস্থা নিয়ে এখনও নির্দিষ্ট কোন গাইডলাইন তাদের কাছে এসে পৌঁছায়নি। ডিম অথবা মুরগির গাড়ি আটকানো হয় সেক্ষেত্রে যোগান নামবে তলানিতে। সে ক্ষেত্রে ডিমের দাম ১০ টাকা পর্যন্ত হতে পারে এবং মাংসের(Meat) দাম ১,০০০ টাকা পর্যন্ত ছুঁতে পারে। মদনমোহন মাইতি বলেন,'আমরা সরকারের কাছে অনুরোধ করছি এবং পোল্ট্রি গাড়ি চলাচলের ক্ষেত্রে ছাড় দেওয়ার জন্য।'তিনি আরও বলেন,'যদি এই গাড়ি গুলিকে ছাড় না দেওয়া হয়, সে ক্ষেত্রে একটি আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি হতে পারে এবং ভোগান্তিতে পড়তে পারে সাধারণ তথা মধ্যবিত্ত মানুষ।


Post a Comment

নবীনতর পূর্বতন