স্কানিমূলক এবং সরকারি-বিরোধী মন্তব্য করার অভিযোগে প্রায় 250 কৃষকের অ্যাকাউন্ট বন্ধ করলো টুইটার। সোমবার দুপুর থেকে আচমকাই টুইটারের ট্রেন্ডিং হতে শুরু করে #ModiPlanningFarmerGenocide। সরকারের বিরুদ্ধে এই অবমাননাকর মন্তব্য পোস্ট করার অভিযোগে আন্দোলনকারীদের একাউন্ট বাতিল করা হয়। তাৎপর্যপূর্ণ ভাবে অল্প সময়ের জন্য বন্ধ করা হয়েছিল CPI(M) নেতা মোহাম্মদ সেলিম এর টুইটার অ্যাকাউন্টও। পরে অবশ্য একাউন্ট চালু করা হয়। সন্ধ্যার পর অবশ্য অধিকাংশ অ্যাকাউন্টটি ফের চালু করা হয়েছে।

তথ্য সম্প্রচার মন্ত্রকের একটি বিবৃতিতে জানানো হয়েছে, কৃষক আন্দোলনের সঙ্গে জড়িত, 250 টি একাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে টুইটার। তার মধ্যে রয়েছে কিষান একতা মোর্চা, ট্রাক্টর ২ টুইটার, মানিক গয়াল, জাট_জংশন আরো অনেকে। অভিযোগ,এইসব একাউন্ট থেকে কৃষি আইন এর বিরুদ্ধে লাগাতার লেখালিখি চলছিল।টুইটারকে কেন্দ্র আইনি নোটিশ পাঠানোর পরে এইসব একাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে বলে সরকারি সূত্রের খবর।

আরও পড়ুন:বাজেটে দাম বাড়লো মদের, একি করলেন সীতারাম!
জানা যাচ্ছে, কৃষি আইন নিয়ে বিশেষ হ্যাশট্যাগ '#ModiPlanningFarmerGenocide' ব্যবহার করা হচ্ছিল ওই টুইটার অ্যাকাউন্ট গুলি থেকে। এর ফলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়, তার জন্যই কেন্দ্রের কথায় এই পদক্ষেপ গ্রহণ করেছে টুইটার।তবে নির্দিষ্টভাবে কোন কোন অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি সূত্রে।
 
কৃষি আন্দোলন কিরে হিংসার ঘটনার পরই দিল্লির সীমানায় আন্দোলন স্থান এবং আশেপাশে এলাকাগুলিতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। এদিন তার মেয়াদ আরও বাড়ানো হয়েছে। বিশেষজ্ঞদের কথায়,এই নির্দেশের পর এবার টুইটার একাউন্ট বন্ধ করে কড়া বার্তা দেওয়ার চেষ্টা করল কেন্দ্র। গত 26 শে জানুয়ারি কৃষকদের ট্রাক্টর মিছিল ঘিরে অগ্নিগর্ভ হয়ে ওঠে দিল্লি। দফায় দফায় পুলিশ কর্মীদের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। টুইটারকে ব্যবহার করে কৃষি আইন নিয়ে একাধিক বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছিল। তারপরই এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যাচ্ছে সূত্রে।

Post a Comment

নবীনতর পূর্বতন