Today News ডেস্ক: যেন এ এক অবিকল কোন অ্যাকশন ছবির দৃশ্য। দিনেদুপুরে গুলি চালাতে চালাতে রাস্তা দিয়ে এগিয়ে চলেছে কাপড়ে মাথা মুখ ঢেকে রাখা বাইক (Bikers) আরোহী বন্দুকবাজদের একটি দল। এমনই সিউড়ি ওটা ঘটনার সাক্ষী থাকলো মধ্যপ্রদেশের মোরানা । শনিবার বিকেলে লকডাউন চলাকালীন কি করে রাস্তায় ওইভাবে দলবেঁধে বেরোতে পারল আরোহীরা তা নিয়েও প্রশ্ন উঠেছে। ভাইরাল হয়ে গিয়েছে গুলি চালানোর ভিডিওটি। এখনো পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুসারে গুলিতে এক মহিলার মাথায় চোট লাগার কথা জানা গিয়েছে।


কিন্তু কেন প্রকাশ্যে এভাবে গুলি চালাল বাইক আরোহীর? জানা যাচ্ছে, এক সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে শুরু অশান্তি। জাতিগত বিদ্বেষ উস্কে দেওয়া ওই পোস্ট কে কেন্দ্র করে উত্তপ্ত মোরেনা‌। একদিন আগে কোন এক সম্প্রদায়ের দুর্বৃত্তরা এভাবে খোলা রাস্তায় গুলি চালিয়েছিল। তারি পদ্ধতিতে এবার রাস্তায় নেমেছিল ওই বাইক আরোহীরা।


ইতিমধ্যেই কয়েকজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সুপারেন্টেন্ড রাইসিং নরওয়ারিয়া কথায়,"আমরা কয়েকজনকে গ্রেপ্তার করেছি। যারা যারা এর সঙ্গে যুক্ত, সকলের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। আইনের উর্ধ্বে কেউ নয়। কেউ ছাড় পাবে না।"
 
অপরদিকে গুলিতে আহত মহিলার স্বামী প্রদীপ শর্মা জানিয়েছেন,'কিভাবে রাস্তা পড়ানোর সময় উন্মত্তের মতো অভিযুক্তদের চালানো গুলির সামনে এসে পড়েন তিনি। প্রদীপ জানাচ্ছেন,"আমার স্ত্রী ডাক্তার দেখাতে যাচ্ছিল। আচমকাই ও দেখতে পায় মুখ ঢাকা বন্দুকধারীরা বাইকে করে একেবারে সামনে চলে এসেছে। বেগতিক বুঝে নিরাপদ দূরত্বে আশ্রয় যাওয়ার জন্য পা বাড়াতেই গুলি এসে লাগে মাথায়। ওই বন্দুকবাজরা এলোপাথাড়ি গুলি চালাচ্ছিল। ছোট-বড় বহু গাড়ি ঝাঁজরা হয়ে যায় গুলিতে।"প্রসঙ্গত রাজ্যের কোতোয়ালি থানা এলাকার অন্তর্গত বানখান্দি অঞ্চলে রাস্তা পার হওয়ার সময় আহত হন ওই মহিলা। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য আগামী 15 পর্যন্ত জনতা কার্ফু চলবে মধ্যপ্রদেশে। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়ে দিয়েছেন, করোনা সংক্রমণ শৃঙ্খল ভাঙতে হলে এ ছাড়া উপায় নেই। সেই কারণে রাস্তায় লোকজন খুবই কম ছিল। বেশি লোক থাকলে ঐরকম শুট আউটের ঘটনায় কত বড় বিপদ হতে পারত ভেবে শিউরে উঠছেন এলাকার বাসিন্দারা।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সে।

Post a Comment

নবীনতর পূর্বতন