চা শ্রমিকদের একেবারে বিনামূল্যে বাড়ি তৈরি করে দেওয়া হবে। এই মর্মে মঙ্গলবার ৪৬০০ শ্রমিকের হাতে বাড়ির অ্যালটমেন্ট লেটার তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দিনের বাকি শ্রমিকদের অ্যালটমেন্ট দেওয়া হবে। 

আগামী তিন বছরের মধ্যে চা শ্রমিকদের বাড়ি তৈরি করে দেওয়ার কাজ শেষ করা হবে। এর জন্য রাজ্য সরকার ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে। আলিপুরদুয়ারের ফালাকাটায় পরিষেবা প্রদান এর সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এটি ঘোষণা করেছেন।

Post a Comment

নবীনতর পূর্বতন